মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর সড়কের কাপ্তান মার্কেট নামে পরিচিত পিয়াস ভবনে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।
সাননিউজ/বান্না