ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট হ্যামিলটন ব্রিজের তিনটি জোড়া স্থানে সংস্কার কাজের কারনে দুই লেন দিয়ে যানবাহন চলাচল করার কথা থাকলেও এক লেন দিয়ে চলাচল করছে। আর এতে করে ব্রিজের দুই পাশে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন।
বরিশাল থেকে ঢাকাগামী একযাত্রী সিহাব জানান, জরুরী অফিসের কাজ ঢাকা যাচ্ছি, পথে যানজটে আটকে আছি৷ আমার অনেক ক্ষতি হচ্ছে। এদিকে ভোগান্তিতে পড়েছে বরিশাল, পটুয়াখালী, মাদারীপুর সহ বিভিন্ন অঞ্চলের যাতায়াতকারী দূর দূরান্তের যাত্রীরা।
মাদারীপুর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী খ. ম. নকীবুল বারী জানিয়েছেন, সংস্কার কাজ শেষ হতে আরও অন্তত ২ দিন সময় লাগতে পারে।
তিনি আরো জানান, সত্তরের দশকে ব্রিজটি নির্মাণ হওয়ায় জোড়া অংশের রডের মেয়াদ শেষ হয়ে গেছে। এজন্য সংস্কার কাজ চলছে। ৪০ লাখ টাকা ব্যয়ে কাজটি করা হচ্ছে।
উল্লখ্য, গত শনিবার থেকে ব্রীজের সংস্কার কাজ শুরু হয়। যানবাহনের চলাচলের ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ।
সাননিউজ/বান্না