সারাদেশ

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৭ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজনকে ১৫১ ধারায়, তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে দুজনকে সাজা দেওয়া হয়েছে। বাকি ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৫১ ধারায় একজন, মোবাইল কোর্টে দুজন এবং সন্ত্রাসবিরোধী আইনে তিনজনকে আটক করা হয়। বাকি ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

থানাভিত্তিক তথ্যে, কোম্পানীগঞ্জে তিনজন, কবিরহাটে চারজন, সেনবাগে একজন, চরজব্বারে দুজন ও হাতিয়ায় ছয়জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেগমগঞ্জে পাঁচজন আটক করে দুজনকে মোবাইল কোর্টে সাজা দেওয়া হয় এবং বাকি তিনজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। সোনাইমুড়ীতে পাঁচজন আটক করে তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে আটক এবং দুজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। চাটখিলে ১৫১ ধারায় একজনকে আটক করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে সচেতনতামূলক এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 'খাসি সেং কুটস্নেম' উৎসব উদযাপিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জি মাঠে...

পর্তুগিজ রাজপরিবারের ছোঁয়াতে নতুন সম্ভাবনায় সিলেটের চা

সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্যকে ইউরোপের বাজারে ছড়িয়ে...

জাইকার সহযোগিতায় সুন্দরবন উপকূলীয় বন রক্ষা ও ভাঙন রোধের উদ্যোগ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা