পিরোজপুরের মঠবাড়িয়ায় একাধিক মামলার পলাতক আসামি সোহেল শরীফকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি সাজাপ্রাপ্ত সিআর মামলা এবং ৩টি নিয়মিত মামলা।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন। অবশেষে মঠবাড়িয়া থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গ্রেপ্তারকৃত সোহেল শরীফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সাননিউজ/বান্না