সারাদেশ

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

সাভার (ঢাকা) প্রতিনিধি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকার সাভার ওআশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস রবিবার (২২ নভেম্বর) সকালে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিককে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। তবে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে শিল্পাঞ্চলের ২১টি কারখানা এখনো ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া কাজে যোগ দিয়েও উৎপাদন কার্যক্রমে অংশ না নেওয়ায় আরও ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রবিবার সকালে শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, কাঠগড়া, হেমায়েতপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য দিনের মতোই সকাল থেকে শ্রমিকেরা নিজ নিজ কারখানার উদ্দেশে রওনা হয়েছেন। নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেছেন তাঁরা। শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতির কারণে ছুটি ঘোষণা করতে হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে, সে তুলনায় তাঁদের বর্তমান বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। পরিবারের খাবার, সন্তানদের লেখাপড়া ও চিকিৎসার খরচ মেটাতে গিয়ে অনেককে ঋণ করতে হচ্ছে। এ অবস্থায় জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ থাকা ২১টি পোশাক কারখানা শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে বন্ধ রয়েছে। অন্যদিকে, সকালে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও উৎপাদনকাজে অংশ না নেওয়ায় বিশেষ করে হা-মীম গ্রুপের কয়েকটি কারখানাসহ আশপাশের অন্তত ২৫টি কারখানায় দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে নতুন করে শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। পরে তা নরসিংহপুর, ছয়তলা ও কাঠগড়া হয়ে সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিভিন্ন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় জড়ান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। এতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের মজুরি নির্ধারণের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। এসব উদ্যোগের পর শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। যদিও নরসিংহপুরসহ কয়েকটি এলাকায় এখনো শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার-আশুলিয়ার সার্বিক পরি¯ি’তি বর্তমানে স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের এক হাজারের বেশি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত আছে। তবে শ্রমিক অসন্তোষের কারণে ২১টি কারখানা বন্ধ রয়েছে এবং রবিবার আরও ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সকালে শিল্পাঞ্চলে যে শান্তিপূর্ণ পরিবেশ দেখা গেছে, তা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদী। তবে পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে, তা অনেকাংশে নির্ভর করছে শ্রমিকেরা উৎপাদন কার্যক্রমে কতটা অংশ নিচ্ছেন, তার ওপর। এছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর পরি¯ি’তি এড়াতে অন্যান্য দিনের মত আজও শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গতঃ শ্রমিক অসন্তোষের কারণে কয়েক দিন ধরে সাভার-আশুলিয়ার পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত হলেও রবিবার সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকায় শিল্পাঞ্চলে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বন্ধ কারখানাগুলো চালু হওয়া এবং শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের ওপরই পরিস্থিতির পূর্ণ স্বাভাবিকতা অনেকটা নির্ভর করছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

বেলুচিস্তানের এক জেলায় ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে সক্রিয় স্বাধ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা