ছবি: সংগৃহীত
খেলা

ভারতের জার্সি গায়ে পাকিস্তানি খেলোয়াড়, ফেডারেশনের জরুরি সভা

সান নিউজ অনলাইন

পাকিস্তানের একজন কাবাডি খেলোয়াড় বাহরাইনের একটি টুর্নামেন্টে ভারতের জার্সি গায়ে খেলেছেন। এসময় তার হাতে ভারতের পতাকাও দেখা গেছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

পাকিস্তান কাবাডি ফেডারেশন (পিকেএফ) এ ঘটনায় আগামী ২৭ ডিসেম্বর জরুরি সভা ডেকেছে ।

ভারতের জার্সি গায়ে খেলা সেই পাকিস্তানি খেলোয়াড়ের নাম উবাইদুল্লাহ রাজপুত। তিনি পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়। বাহরাইনে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে পাকিস্তানের ১৬ খেলোয়াড় অংশ নিয়েছিলেন। তবে পাকিস্তান তাদের অনাপত্তিপত্র দেয়নি, ফেডারেশনের কাছে কোনো অনুমতিও চাওয়া হয়নি। তথ্য: পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

নিজেরা নিজেরা দল বানিয়ে পাকিস্তানের নাম দিয়ে ওই টুর্নামেন্টে খেলেছে অভিযুক্তরা। দেশ কিংবা ফেডারেশন কোনো জায়গা থেকেই অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছে, পিকেএফ সেক্রেটারি রানা সারওয়ার। এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তিনি বলেন, ‘একজন জাতীয় দলের খেলোয়াড় ভারতের হয়ে খেলেছে এবং তাদের পতাকা উঁচিয়ে ধরেছে। ব্যাপারটি ভালোভাবে তদন্ত করা হবে ও ‘শক্ত পদক্ষেপ’ নেওয়া হবে।’

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা