খেলা

জুলাই শহীদ স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি

জুলাই শহীদ-২০২৪ এর স্মৃতি স্মরণে কুষ্টিয়ার মিরপুরে আন্তঃইউনিয়ন ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা যুব বিভাগের আয়োজনে শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমরাত আলী, উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ।

আন্তঃইউনিয়ন ফুটবল ফাইনাল ম্যাচে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া এবং আমলা ইউনিয়ন পর্যায়ের দুটি দল অংশ নেয়। খেলায় আমলা ইউনিয়নের দলটি চ্যাম্পিয়ন হয়।

ফুটবল খেলা উদ্বোধনের পূর্বে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল গফুর বলেন, আমরা মনে করি নির্বাচন একটি জিহাদ, নির্বাচন একটি যুদ্ধ। প্রতিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক। ঝুঁকি থাকাটাই স্বাভাবিক। তবে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি আমরা মনে করছি না। তবে কিছু আলামত পাওয়া যাচ্ছে। ঝুঁকির সম্ভাবনা রয়েছে। এটা ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের দায়িত্বে যারা, তাদের দৃষ্টি আকর্ষণ আমরা ইতিপূর্বেও করেছি।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা