ছবি: সংগৃহীত
খেলা

বাংলাদেশের আলিফ এশিয়ান আরচ্যারির ফাইনালে

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আরচ্যারি স্টেজ-২ টুর্নামেন্টে বাংলাদেশের আলিফ ফাইনালে উঠেছেন। আজ রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগেই ব্যক্তিগত ইভেন্টের খেলা হয়েছে। ২০ জুন জাপানি আরচ্যারের সঙ্গে লড়বে স্বর্ণের জন্য।

আলিফ ১/১৬ স্টেজে চাইনিজ আরচ্যার এলিনকে ৬-২ পয়েন্টে হারান। প্রি কোয়ার্টাওে মালয়েশিয়ান আরচ্যার শফিককে ৬-৪ সেট পয়েন্টে পরাজিত করেন। চতুর্থ সেট পর্যন্ত আলিফ ৫-৩ পয়েন্টে এগিয়ে ছিলেন। শেষ সেটে ২৬-২৬ সমতা হওয়ায় আলিফ ৬-৪ সেট পয়েন্টে কোয়ার্টারে উঠেন।

কোয়ার্টারে স্বাগতিক সিঙ্গাপুরের লি ইয়ু লংকে ৭-৩ পয়েন্টে পরাজিত করেন। পঞ্চম ও শেষ সেটে আলিফ ৩০ এ ৩০ স্কোরই আদায় করেন। সেমিফাইনালে চাইনিজ তাইপের চেন পি এনকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশের একটি পদক নিশ্চিত করেন।

রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে আলিফ ফাইনালে উঠলেও হতাশ করেছেন প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা সাগর ইসলাম। তিনি নক আউটের প্রথম পর্ব ১/২৪ পর্যায়ে কাজাখস্তানের আরচ্যারের বিপক্ষে ৪-৬ সেট পয়েন্টে হেরেছেন। আরেক অভিজ্ঞ আরচ্যার রাম কৃষ্ণও একই ব্যবধানে সৌদি আরবের আরচ্যারের বিপক্ষে হেরেছেন। রিকার্ভ পুরুষ ইভেন্টে রাকিব ১/১২ স্টেজে মালয়েশিয়ান আরচ্যার শফিকের কাছে টাইব্রেকে পরাজিত করেন। সেই শফিককে আবার প্রি কোয়ার্টারে আলিফ হারিয়েছেন।

রিকার্ভ নারী বিভাগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মনিরা আক্তার। তিনি প্রি কোয়ার্টার পর্যন্ত পৌছাতে পেরেছেন। ১/৮ স্টেজে তিনি ভারতীয় আরচ্যারের বিপক্ষে ৭-৩ সেট পয়েন্টে হারেন।

কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জের জন্য লড়বেন হিমু বাছার। সেমিফাইনালে তিনি ভারতীয় আরচ্যার দালাল কুশালের কাছে ১৪৭-১৪৩ পয়েন্টে পরাজিত হন। ব্রোঞ্জের লড়াইয়েও বাছারের প্রতিপক্ষ চেচি শাহীন। কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে সোহেল রানা ১/১২,রাকিব আহমেদ ১/২৪ পর্যায় থেকে বাদ পড়েছেন।

কম্পাউন্ড নারী বিভাগে পুষ্পিতা জামান প্রি কোয়ার্টার পর্যন্ত খেলেন। বন্যা আক্তার ১/১২ স্টেজ পর্যন্ত যান। কুলসুম আক্তার অস্ট্রেলিয়ান আরচ্যারের বিপক্ষে নক আউটের প্রথম পর্বেই বাদ পড়েন। আগামীকাল রিকার্ভ ও কম্পাউন্ডে দলীয় ইভেন্টে মোকাবেলা করবে বাংলাদেশ।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা