জাতীয়

বাঘাইছড়ির আকাশে রহস্যময় ৩ ড্রোন, বিজিবি গুলি ছুড়তেই দ্রুত সরে গেল

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যময় তিনটি ড্রোনের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে ১৫ রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে গুলি ছোড়ার পর ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে। শুক্রবার রাত ১০টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর এ ঘটনা ঘটে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ মারিশ্যা জোনের হেলিপ্যাডের আকাশে রহস্যময় তিনটি ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসার পরপরই আশপাশের সব বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ক্যাম্পকে সতর্ক করা হয়।
পরে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের (পিএসসি) নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি (লাইট মেশিনগান) থেকে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গুলি ছোড়ার পরপরই ড্রোনগুলো দ্রুত দূরে সরে যায়।
সংশ্লিষ্টদের ধারণা, পাহাড়ের চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কোনও অজ্ঞাত শক্তি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে ড্রোনগুলোর পরিচয় ও উড্ডয়নের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে। এ ঘটনার পর থেকে জোনের আওতাধীন সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

বাঘাইছড়ির আকাশে রহস্যময় ৩ ড্রোন, বিজিবি গুলি ছুড়তেই দ্রুত সরে গেল

রাঙামাটির বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যময় তিনটি ড্রোনের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য...

মিরপুর স্টেডিয়ামে অধ্যক্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথি...

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকো...

দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম 

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্...

পাকিস্তান নারী দলে কেন্দ্রীয় চুক্তিতে বড় ছাঁটাই

সাম্প্রতিক সময়ের হতাশাজনক পারফরম্যান্সের প্রভাব পড়েছে পাকিস্তান নারী ক্রিকেট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা