ছবি: সংগৃহীত
সারাদেশ
প্রাণনাশের হুমকি

মোংলায় দিনমজুরের পাওনা টাকা আত্মসাতের অভিযোগ

মাসুদ রান, মোংলা

মোংলায় জাহাজে কাজের মজুরি ও পুরোনো মালামাল বিক্রির টাকা না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দিনমজুর মো. মনা (২৮) মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মোংলা থানার ডিউটি অফিসার এএসআই কেয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোংলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডোবা কলোনি এলাকার বাসিন্দা মো. মনা প্রায় এক মাস আগে পরিচিত ব্যক্তি প্রিন্সের মাধ্যমে জাহাজে ফ্যান্টরের কাজ করেন। অভিযুক্ত প্রিন্স (৩৫) মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা।

অভিযোগে মনা উল্লেখ করেন, উক্ত কাজের ডিউটি ও পুরাতন মালামাল বিক্রির বাবদ প্রিন্সের কাছে তাঁর টাকা পাওনা হয়। দীর্ঘদিন ধরে পাওনা টাকা চাইতে গেলে প্রিন্স আজ-কাল বলে কালক্ষেপণ ও টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে মনা ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর নম্বর ব্লক করে দেওয়া হয়।

পরবর্তীতে নিরুপায় হয়ে মনা বিষয়টি অভিযুক্তের প্রতিষ্ঠানের মালিককে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ২৭ নভেম্বর (শুক্রবার) দুপুর আনুমানিক ১টার দিকে প্রিন্স মোবাইলে মনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন । এ সময় তিনি টাকা না দেওয়ার পাশাপাশি পুনরায় টাকা চাইলে মারপিট, জখমসহ প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অসহায় খেটে খাওয়া দিন মজুর ভুক্তভোগী মোঃ মনা বলেন, “আমি একজন অসহায় দিনমজুর। কষ্টের উপার্জনের ১৩ হাজার ৭০০ টাকা আত্মসাতের চেষ্টা করা হচ্ছে এবং উল্টো আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমি আমার পাওনা টাকা ফেরত ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছি। এবং মোবাইলে হুমকির রেকড সংরক্ষণ করেছি।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পাওনা টাকা উদ্ধার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই দিন মজুর শ্রমিক।


সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা