ছবি : সংগৃহীত
খেলা

‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’

বিশ্ব ফুটবলে ব্রাজিলের শ্রেষ্ঠত্ব নিয়ে নতুন করে সংশয়ের সুর শোনা গেল দেশটিরই এক বিশ্বকাপজয়ী তারকার কণ্ঠে। সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নের সাফ কথা, বর্তমান স্কোয়াড নিয়ে আর বিশ্বকাপ জয়ের মতো সামর্থ্য বা শক্তি অবশিষ্ট নেই ব্রাজিলের।

ফুটবলের ইতিহাসে ব্রাজিলের ঝুলিতে রয়েছে ঈর্ষণীয় সাফল্য। পাঁচ-পাঁচবার বিশ্বসেরার মুকুট মাথায় তুলে নিজেদের আলাদা উচ্চতায় নিয়ে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। পেলে, গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদিনহো কিংবা রোনালদো নাজারিওর মতো মহাতারকাদের জন্ম দিয়েছে এই দেশ। সাম্প্রতিক সময়ে নেইমারের মাঝেও সেই চিরচেনা ব্রাজিলীয় ছন্দের আভাস খুঁজে পেয়েছিল ফুটবলপ্রেমীরা।

কিন্তু কালের পরিক্রমায় ব্রাজিলের ফুটবলে এসেছে বড় পরিবর্তন। হারিয়ে যেতে বসেছে সেই জাদুকরী ও নান্দনিক ফুটবল, ব্যক্তিগত কারিকুরি আর সৃষ্টিশীলতা। এই বাস্তবতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলের বরেণ্য সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও। তারস্পষ্ট বক্তব্য, বর্তমান প্রজন্মের দল দিয়ে বৈশ্বিক শিরোপা জয়ের স্বপ্ন দেখা কঠিন।

রোনালদোর বিশ্লেষণে উঠে এসেছে, ব্রাজিল নিজেদের মৌলিক খেলার ধরন থেকে অনেক দূরে সরে গেছে। ইউরোপীয় ঢঙে ফুটবল খেলতে গিয়ে নিজেদের স্বকীয় প্রতিভা ও উদ্ভাবনী শক্তি বিসর্জন দিচ্ছে দলটি। অথচ একসময় নিখুঁত ড্রিবলিং, ব্যক্তিগত দক্ষতা আর নয়নাভিরাম গোলের কারণেই বিশ্বজুড়ে সমাদৃত ছিল হলুদ জার্সিধারীরা।

‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হয়ে এসে রোনালদো মন্তব্য করেন যে, ব্রাজিল এখন ইউরোপের ফুটবলারদের কপি করার চেষ্টা করছে। অতীতে নিজেদের সহজাত সামর্থ্যের ওপর ব্রাজিলের যে দৃঢ় আস্থা ছিল, সেটি এখন কমে এসেছে; বিপরীতে ইউরোপীয় দলগুলো শারীরিক শক্তি, গতি, কৌশলগত সংহতি এবং সার্বিক পারফরম্যান্সে অনেক এগিয়ে গেছে।

১৯৫৮ থেকে ২০০২ সালের মধ্যে পাঁচটি বিশ্বকাপ ঘরে তুলেছিল ব্রাজিল। প্রতিটি সাফল্যের পেছনে ছিল তাদের কারিগরি নৈপুণ্য ও আক্রমণাত্মক দর্শন। কিন্তু বর্তমান সময়ের ফুটবলাররা ইউরোপের সেরা দলগুলোর শারীরিক দাপট, কৌশলগত শৃঙ্খলা ও সামগ্রিক মানের সঙ্গে সমানতালে লড়তে হিমশিম খাচ্ছে বলে মনে করেন এই কিংবদন্তি।

কেবল খেলার কৌশলেই নয়, ড্রেসিংরুমের সংহতি ও ঐক্যের ঘাটতিও চোখে পড়েছে রোনালদোর। এ প্রসঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে দৃষ্টান্ত হিসেবে সামনে এনেছেন তিনি। রোনালদোর মতে, আর্জেন্টিনার স্কোয়াডের সংগ্রামী মানসিকতা ও পারস্পরিক সমন্বয় ব্রাজিলের বর্তমান খেলোয়াড়দের জন্য অনুসরণীয় হতে পারে।

দলে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার থাকলেও তাদের সেই মেধাকে সম্মিলিত শক্তিতে রূপ দিতে ব্যর্থ হচ্ছে ব্রাজিল। শিরোপা জয়ের বাস্তবতা নিয়ে রোনালদোর মূল্যায়ন বেশ নির্মম। তার ভাষায়, বিশ্বকাপ জয়ের মতো যথেষ্ট শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের হাতে নেই; এমনকি দলটির ভেতরে প্রয়োজনীয় ঐক্যেরও ঘাটতি রয়েছে।

রোনালদোর এমন বিস্ফোরক মন্তব্য ঘিরে অনলাইন দুনিয়ায় তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ তাঁর বক্তব্যকে নির্মম সত্য হিসেবে মেনে নিচ্ছেন, আবার কেউ তীব্র সমালোচনায় মেতে উঠেছেন। তবে বিশ্লেষকদের মতে, প্রিয় দলের প্রতি ভালোবাসা ও দীর্ঘদিনের হতাশা থেকেই এমন কথা বলেছেন তিনি। দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপ না জেতার এই খরা ব্রাজিলের সোনালি যুগের অন্যতম সেরা এই তারকার কাছে মেনে নেওয়া সত্যিই কঠিন।



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্ট-...

‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’

বিশ্ব ফুটবলে ব্রাজিলের শ্রেষ্ঠত্ব নিয়ে নতুন করে সংশয়ের সুর শোনা গেল দেশটিরই...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা