সারাদেশ

ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার সুজাপুর এলাকায় বেসিক সংস্থার আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত প্রতিবন্ধী সফল ব্যক্তিত্ব, ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ড) এর নির্বাহী পরিচালক মোঃ সাইদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবি এ্যাড. মোঃ মোশারফ হোসেন মজুমদার, সভাপতি, বার্ডো, পবন রিচার্ড রিচিল, সভাপতি, গ্রিন ফ্রেন্ডস (পরিবেশ)। সেমিনারে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি দুজনেই প্রতিবন্ধী ব্যক্তি হওয়ার পরও তারা সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিরাট ভূমিকা রেখে যাচ্ছেন এবং সফল ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। সেমিনারে ৩০ জন অংশগ্রহণকারী যুবকদের মনে সারা ফেলেছেন তারা।
বক্তারা বলেন, আগামীতে আপনারা নিজেরায় সাবলম্বী হওয়ার জন্য এগিয়ে যান। দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে সে দিকে লক্ষ রেখে আপনারা উদ্যোক্তা উন্নয়ন ও নিজেদের কর্মসংস্থান গড়ে তুলুন। অন্যের উপর নির্ভর করে কোনো লাভ নেই।
দুপুর ১টায় পরিশেষে বেসিক সংস্থা দ্বারা পরিচালিত বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং সেখানে একটি আমলকি গাছের চারা রোপন করেন ও প্রতিবন্ধী শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। পরিচালনায় ছিলেন বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। আয়োজনে ছিল বেসিক সংস্থা, ফুলবাড়ী, দিনাজপুর। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম (ভূট্টু) উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছে...

আফগানিস্তানে বিস্ফোরণে ৬ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৯৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে ঘট...

ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়...

মাকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন জিৎ গঙ্গোপাধ্যায়

জীবনের সবচেয়ে বড় অবলম্বন ও আপনজনকে হারানোর গভীর বেদনায় ভেঙে পড়েছেন জনপ্রিয় সু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা