ছবি: সংগৃহীত
খেলা

বাংলাদেশ সিরিজের জন্য শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক

পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন। ভেন্যু কলম্বোর সিংহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি)। এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ১৮ সদস্যের ঘোষিত দলে আছেন অভিজ্ঞ ও উদীয়মান ক্রিকেটাররা। দলটির নেতৃত্বে রয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।

টেস্ট সিরিজ শেষে আগামী ২, ৫ ও ৮ জুলাই যথাক্রমে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এবং তৃতীয় ওয়ানডে ম্যাচটি ডাম্বুলায় অনুষ্ঠিত হবে। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচেও মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানাঞ্জয়া, মিলন রথনায়েক, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ঈশিতা ভিজেসুন্দরা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা