সারাদেশ

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে আশুলিয়ায় যুবদলের শোডাউন 

সাভার (ঢাকা) প্রতিনিধি

দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও শ্রমিক অসন্তোষে উস্কানির প্রতিবাদে শিল্পাঞ্চল আশুলিয়ায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন আশুলিয়া থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল হাই। ‎শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে আশুলিয়ার জিরানী এলাকা থেকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল বহর নিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে, পাড়াগ্রাম, আমতলা বাজার, শিমুলিয়া, রাংগামাটি ও গোহাইলবাড়ি হয়ে কলতাসূতিতে এলাকায় শেষ হয়।

‎আশুলিয়া থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হাইয়ের নেতৃত্বে আয়োজিত এ শোডাউনে বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে আব্দুল হাই বলেন, আশুলিয়ায় আওয়ামী লীগের যে কোনো ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে আমরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছি। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ‎এছাড়া শিমুলিয়া অঞ্চলে যে কোন মাদক, সন্ত্রাসী কর্মকান্ডও প্রতিহতের ঘোষণা দেন তিনি।

‎এদিকে, আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক ঘোষণাও দেন তিনি।

‎এসময় বিএনপি নেতা মোঃ আবুল বাশার বাদশা, শিমুলিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক আব্দুল হালিম, সোহাগ হোসেন সহ শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর অংগসংঘঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী শোডাউনে অংশগ্রহণ করেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে আশুলিয়ায় যুবদলের শোডাউন 

দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও শ্রমিক অসন্তোষে উস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা