সারাদেশ

শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে হঠাৎ করেই দেখা মিলল এক বিশাল অজগর সাপের। আর সেই অজগরের পেটে ছিল একটি আস্ত ছাগল। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে স্থানীয়দের সহায়তায় প্রায় ১৮ ফুট লম্বা ও প্রায় ৫০ কেজি ওজনের অজগরটি উদ্ধার করা হয় এবং পরে নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

গ্রামবাসীরা জানান, সকাল থেকেই দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা মো. সোরাব হোসেন তার প্রিয় ছাগলটিকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পরও যখন ছাগলের কোনো সন্ধান মিলছিল না, তখন দুপুরের দিকে গ্রামের কয়েকজন মানুষ ছগির সরদারের বাড়ির পাশের ঝোপঝাড়ে একটি বিশালাকার অজগর সাপ দেখতে পান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অজগরটি তখন প্রায় ২০ কেজি ওজনের একটি জীবন্ত ছাগল আস্ত গিলে ফেলছিল। এমন দৃশ্য দেখে এলাকায় মুহূর্তেই চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই উৎসুক মানুষ ভিড় করতে শুরু করেন ঘটনাস্থলে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপ (সিপিজি), বন বিভাগের সদস্যরা এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম ও ভিটিআরটির সদস্যরা। স্থানীয়দের সহযোগিতায় তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করেন।

সিপিজি সদস্য ছগির সরদার বলেন, “গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি সাপটি একটি বড় ছাগল গিলে ফেলেছে, তাই নড়াচড়া করতে পারছিল না। পরে বন বিভাগ ও ওয়াইল্ড টিমের সহায়তায় নিরাপদভাবে সাপটিকে উদ্ধার করা হয়।”

এদিকে আদরের ছাগলটি হারিয়ে দুঃখে ভেঙে পড়েন ছাগলের মালিক মো. সোরাব হোসেন। তিনি আক্ষেপ করে বলেন, “সকালে ছাগলটি না পেয়ে অনেক খুঁজেছি। পরে শুনি অজগর সাপ সেটি খেয়ে ফেলেছে। ছাগলটি হারিয়ে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল।”

উদ্ধারের পর দেখা যায় অজগরটি সুস্থ রয়েছে। তাই তাকে লোকালয় থেকে দূরে সরিয়ে নেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, বিকেলের দিকে সাপটিকে সুন্দরবনের গভীর বনে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে-মধ্যে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। তাই এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বন্যপ্রাণী দেখলে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা