সারাদেশ

মুন্সীগঞ্জে রেলপথের রেলিং চুরিতে পিকআপ সহ ৩ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা–মাওয়া রেলপথের লোহার রেলিং কেটে চুরির সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও বিপুল পরিমাণ লোহার রড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের অহিদুল ইসলাম (২৮), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কইলাটি গ্রামের মো. সোহাগ (২৩) এবং সিরাজদীখান উপজেলার চর পানিয়া গ্রামের আফজাল হোসেন (৩৭)। তাদের মধ্যে অহিদুল ও সোহাগ ঢাকার জুরাইনের বালুর মাঠ এলাকায় বসবাস করেন। আফজাল হোসেন জব্দকৃত পিকআপ ভ্যানটির মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সকালে চর পানিয়া গ্রামে রেলপথের পাশের জমিতে অভিযুক্তরা রেলিংয়ের লোহার রড কেটে পিকআপ ভ্যানে তোলার চেষ্টা করছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে তাদের আটক করে এবং সিরাজদীখান থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে এবং মালামালসহ পিকআপটি জব্দ করে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, সরকারি সম্পদ রক্ষায় পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আসামিদের এবং জব্দকৃত মালামাল কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা