ছবি: সান নিউজ
শিক্ষা

লক্ষ্মীপুরে মাদ্রাসার জমি দখলের চেষ্টা, শিক্ষকের উপর হামলা

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার জমি অবৈধভাবে দখলের চেষ্টা এবং শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১২নং চর শাহী ইউনিয়নের নুরুল্যাপুর হাজী কালামিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সামনে এই মানববন্ধনে অংশ নেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, “হাজী কালামিয়া দানকৃত জমির ওপর দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি আব্দুল্লা আল মামুন শিপন নিজেকে ওয়ারিশ দাবি করে বালু ফেলে মাদ্রাসার জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।”

বক্তারা আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় গত ২৫ ডিসেম্বর রাতে শিপনের নেতৃত্বে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় মাদ্রাসার শিক্ষক ফারুকের ওপর হামলা চালানো হয়। একই সঙ্গে মাদ্রাসার সুপারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মানববন্ধনে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদ্রাসার জমি দখলমুক্ত রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম, মাওলানা ইয়াহিয়া, অভিভাবক জাহাঙ্গীর, মোঃ খোকন, তোফাজ্জল হোসেন বাবুল, প্রাক্তন শিক্ষার্থী রনি, সহ মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিও নিয়ে মিথ্যা প্রচার

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যক...

মহানবমীতে ভক্তদের ঢল, প্রার্থনায় শান্তি ও সম্প্রীতির বার্তা

শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহানবমী উপলক্ষে রাজধানীর বিভিন্ন প...

মণিপুরে ফের রক্তক্ষয়ী সহিংসতা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতার বিস্ফোরণে আবারও উদ্...

শাহজালাল বিমানবন্দরের ভেতরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন একটি স্টোর ভবন...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

কানাডার সঙ্গেই থাকার পক্ষে রায় দিল অধিকাংশ মানুষ

কানাডার রাজনীতি ও জাতীয় ঐক্যের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করল আলবার্টা প্রদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা