সারাদেশ

সাত দিনেই ভেঙ্গে পড়লো কালভার্ট!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ভাতকাঠি গ্রামের খেয়াঘাট এলাকায় ৫৫ হাজার টাকা ব্যায়ে বক্স কালভার্ট নির্মাণের এক সপ্তাহের মধ্যে তা ভেঙ্গে পানির নিচে তলিয়ে গেছে। ফলে আশেপাশের কোমলমতি শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা।

আরও পড়ুন : ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ জরুরি

বড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন, স্থানীয় কবির হোসেন ও সোহরাপ সিকদার অভিযোগ করে বলেন , নাম মাত্র রড সিমেন্ট সামগ্রী দিয়ে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে পেশাদার নির্মান শ্রমিক না নিয়েই নিজের পিতা কবির হোসেন ও ব্যক্তিগত সহকারি সিদ্দিক’কে দিয়ে কালভার্টটি নির্মান করেছেন বড়ইয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুবিনা।

একটি রড থেকে ছয় টুকরো করে পাঁচ টুকরো কাজে লাগিয়ে এক টুকরো বাড়ী নিয়ে গেছে এবং ছয় ব্যাগ সিমেন্ট দিয়ে এই বক্স কালভার্ট নির্মান করা হয়েছে। পরিমানমত রড সিমেন্ট না দিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন মহিলা ইউপি সদস্য রুবিনা। আগে ওই স্থানে মোটা প্লাস্টিকের পাইপ দিয়ে তার উপড়ে মাটি দিয়ে স্থানীয় লোকজন সহ হালচাষের গরু ও ট্রাক্টর যাতায়াত করতো। বর্তমানে নবনির্মিত কালভার্টটি ভেঙ্গে পানিতে তলিয়ে যাওয়ার ফলে চরম দুর্ভোগে পড়েছে কোমলমতি শিক্ষার্থী সহ এলাকাবাসী।

আরও পড়ুন : নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বর্তমানে গরু ও ট্রাক্টর না নিতে পেরে প্রায় কয়েকশো একর জমি অনাবাদির শংঙ্কা করছে কৃষকরা। বেশী স্রোত থাকায় ঐ স্থানে স্থানীয়রা কালভার্ট নির্মান করতে নিষেধ করলেও নারী ইউপি সদস্য রুবিনা তা আমলে না নিয়ে স্থানীয়দের সাথে খারাপ আচরন করেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। অপরিকল্পিত ভাবে অনিয়মের আশ্রয় নিয়ে ব্যাক্তিস্বার্থ হাসিলের জন্য সরকারের টাকা এভাবে নষ্ট করায় ক্ষোভ স্থানীয়রাসহ সচেতন মহলের।

এ বিষয়ে জানতে চাইলে নারী ইউপি সদস্য রুবিনা সংবাদ না করার অনুরোধ করে জানান, বরাদ্দ কম হওয়ায় সেই টাকা দিয়ে বক্স কালভার্টটি নির্মান করার কারনে পানির স্রোতে তা ভেঙ্গে গেছে। আমরা পরিষদে সিদ্দান্ত নিয়েছি ঐ স্থানে আবারো পরিষদ থেকে টাকা বরাদ্দ দিয়ে নতুন করে কালভার্ট নির্মান করে দিবো।

আরও পড়ুন : পায়রায় এলো কয়লাবাহী ষষ্ঠ জাহাজ

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন অর রশিদ জানান, ভাতকাঠি খেয়াঘাট এলাকার বক্স কালভার্টটি ভেঙ্গে যাওয়ার বিষয়টি শুনেছি। ওখানে পুনরায় বরাদ্দ দিয়ে নতুন কালভার্ট নির্মান করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা