ছবি : সংগৃহিত
সারাদেশ
ঈদ বোনাস বন্ধ

সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

জেলা প্রতিনিধি, পাবনা: নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ করায় পাবনা সদর উপজেলার ঐতিহ্যবাহী দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২

এবিষয়ে প্রতিকার চেয়ে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা: আফরোজা আক্তার।

১৪ জন শিক্ষকের স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়েছে, ‘ঈদ (ঈদুল আজহার) বোনাসের শেষ তারিখ ছিল গত ২৬ জুন। কিন্তু প্রধান শিক্ষক ও সভাপতি আত্মঘাতি সিদ্ধান্তে আমাদের ঈদ বোনাস বন্ধ করে রেখেছেন। এমনতাবস্থায় আমরা শিক্ষক কর্মচারিরা স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারিনি।’

আরও পড়ুন: প্ররোচনা মামলায় গ্রেফতার হয়নি মূল আসামি

এর আগে চলতি বছরের মার্চে মাসে টানা ১৪ বছর ধরে সভাপতির পদে থাকা পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেনকে তৃতীয় বার মনোনয়ন না করতে রাজশাহী শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দিয়েছিলেন শিক্ষকরা। এতে বলা হয়েছে, কোনো নির্বাচন না দিয়ে টানা ক্ষমতায় থাকায় প্রতিষ্ঠানটিতে নানা অনিয়ম, দুর্নীতি, নির্যাতন ও নীপিড়ন প্রতিষ্ঠিত হয়েছে। মোশারফ হোসেন সভাপতি থাকাকালীন সময়ে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করেছেন।

অভিযোগ দেয়ার ৪ মাস অতিবাহিত হলেও এখনো রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড হতে কোনও ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। সকল নিয়ম-নীতি উপেক্ষা করে ক্ষমতার বলে আবারও সভাপতি হওয়ার জন্য জোর পাঁয়তারা শুরু করেছেন বর্তমান এডহক কমিটির সভাপতি মোশারফ হোসেন। শিক্ষকরা এই বিষয়ে অভিযোগ করায় প্রথমে তাদের ঈদ বোনাস বন্ধ করে দেয়া হয়েছে। এরপর বেতনও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা।

আরও পড়ুন: পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন আলী বলেন, সম্পুর্ণ নিয়মবহির্ভূতভাবে আমাদের বোনাস আটকিয়ে দেয় স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক। এরপর আমাদের বেতনও বন্ধ করে দিয়েছে। দেশের সকল স্কুলের শিক্ষকরা বেতন তুলে পরিবারে খরচ করলেও অর্ধ মাস চলে যাচ্ছে তবুও আমাদের বেতন আটকে আছে । ঈদ বোনাস গত ২৬ তারিখে উত্তোলনের কথা থাকলেও আটকা দেওয়ার কারণে এখন পর্যন্ত আমরা বোনাস তুলতে পারিনি। অন্যায়ের প্রতিবাদ করাই আমাদের সকল শিক্ষকদের বিরুদ্ধে এমন অবস্থান নিয়েছে তারা। আমরা এখন মানবেতর জীবনযাপন করছি। অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা দরকার।

সিনিয়র শিক্ষক আব্দুল হক বলেন, বোনাস তো আমাদের দেয়ইনাই। বরং আমাদের বেতন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে প্রধান শিক্ষক। ঈদের পুর্বে সবাই বোনাস পেয়েছে। ঈদের দুই সপ্তাহ পার হয়ে যাচ্ছে তবুও আমরা বোনাস ইত্তোলন করতে পারিনি। মাসের অর্ধমাস চলে যাচ্ছে আমরা বেতন তুলতে পারিনি।

আরও পড়ুন: বোয়ালমারীতে গাছের চারা বিতরণ

এবিষয়ে বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি মোশারফ হোসেন বলেন, গত কয়েকদিন আগে আমি সবাইকে নিয়ে বসছিলাম। বোনাসে সই করা হয়েছে। আমি আসছি ৬ মাসও হয়নি। সকল শিক্ষকদের বলেছি স্কুলটাকে ভালোভাবে পরিচালনা করতে শৃঙ্খলা বজায় রাখতে হবে।

প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বোনাসে সই করা হয়েছে। বেতন তারা পেয়ে যাবেন। এখনো বেতন উত্তোলনের সময় আছে। গত (১০ জুলাই) সভাপতি আমাদের সবাইকে নিয়ে সমাধানের জন্য বসেছিলেন। সবাইকে বিদ্যালয়ের শৃঙ্খলা মেনে চলার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা: আফরোজা আক্তার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা