প্রতীকী ছবি
সারাদেশ

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রুবেল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু

শনিবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত যুবক বেলকুচি পৌরসভার চালা সাত মাথা মহল্লার লোকমান হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন রুবেল। প্রতিদিনের মতো সন্ধ্যার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে বসে ছিলেন তিনি। হঠাৎ কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৪

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তের হাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনাটি জোরালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা