সারাদেশ

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন নারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে এনায়েতপুর থেকে বেলকুচির দিকে যাচ্ছিল একটি অটোভ্যান। পথিমধ্যে মেঘুল্লা এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে অটোভ্যানটির এক্সেল ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের মাঝখানে চলে আসে।

ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও একজন আহত হন।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজগড়া গ্রামের বাসিন্দা ফজিলা খাতুন (৪৫), তার স্বামী মোতালেব সরকার (৫৫) এবং অটোভ্যানচালক নুরু মিয়া (৪৫)। আহত তামান্না খাতুনকে দ্রুত উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ ও পুলিশের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। পরে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

স্থানীয়দের মতে, আঞ্চলিক সড়কটিতে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে। এ ধরনের দুর্ঘটনা রোধে যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং সড়কে গতি নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো জনপদ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা