সারাদেশ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবল বাস

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি বড় ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় এস বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বাসটি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। এরপর বাসটি ফেরিতে প্রবেশের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে পৌঁছালে কর্তব্যরত ট্রাফিক পুলিশ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বাস থেকে নামিয়ে দেয়। পরে ফেরিতে ওঠার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ রাখতে না পারায় সেটি সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় বাসটির চালক ও হেলপার আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে যাত্রীদের আগেই বাস থেকে নামিয়ে দেওয়ায় কোনো যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পুলিশ, প্রশাসন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হন। বাসটি উদ্ধারে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়দের মতে, দৌলতদিয়া ফেরিঘাটে অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ এই ঘটনায় ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা ও যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উদ্ধার কার্যক্রম শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা