সংগৃহীত ছবি
জাতীয়

পার্বত্য এলাকায় অনিয়ম বেশি হয়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সকল জায়গাতেই অনিয়ম আছে, তবে পার্বত্য জেলায় যেন একটু বেশি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: সংখ্যালঘুদের ওপর হামলায় গ্রেফতার ৭০

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, পার্বত্য চট্টগ্রামে বনজ ও প্রার্কৃতিক যে সম্ভার ও সুযোগ আছে, সেটা দেশে আর কোথাও নেই। এটি দেশের সবচেয়ে উন্নত জায়গা হওয়ার কথা, অথচ হয়েছে এটি বিপরীত। এটা এখন মানা যায় না। বাংলাদেশের সকল জায়গাতেই অনিয়ম বেশি, তবে পার্বত্য জেলায় যেন একটু বেশি। তবে আমরা চাই কীভাবে এটাকে কমিয়ে আনা যায়।

তিনি বলেন, এ সময় আগামী মাসে হবে “তারুণ্যের উৎসব”। এটি যেন দেশের সবার উৎসব হোক। আমি যেন দেখি এ উৎসবে পার্বত্য জেলাগুলো সবার ওপরে থাকে। এটি বরাবরের মতই করব, তবে এই বার প্রথম হবে। নিজেরাই উৎসাহের সাথে এই উৎসব করবেন। তবে অন্য তরুণদের চেয়ে পার্বত্য এলাকার তরুণরাও পিছিয়ে নেই, এটা প্রমাণ করার সুযোগ এখনই। এ সময় কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি তা দূর করার চেষ্টা করব। আমরা দেশও বদলাতে চাই, আমরা আমাদের কাজ দিয়ে পৃথিবীও বদলাতে চাই।

তিনি আরও বলেন, দেশের পার্বত্য জেলাগুলোর প্রাপ্য যেই জায়গা, সেটা যেন হয়। আমাদের লক্ষ্য থাকবে পার্বত্য এলাকা সবার ওপরে থাকবে, এতে পিছিয়ে থাকার তো প্রশ্নই আসে না। পার্বত্য জেলার ছেলেমেয়েরা হবে বিশ্ব নাগরিক। শুধু নিজের এলাকা নয়, সারাবিশ্বকে আমরা পরিবর্তত করব। এ সময় মনকে ছোট রাখা যাবে না।

আরও পড়ুন: দুদক চেয়ারম্যান হলেন আবদুল মোমেন

সমতলের সাথে ভেদাভেদ থাকলে, সেটা দূর করতে হবে। পরস্পরের সাথে ভ্রাতৃত্ব থাকতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে আসতে হবে, যোগ করেন প্রধান উপদেষ্টা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

আলবেনিয়ায় দফায় দফায় সংঘর্ষ চলছে

দীর্ঘ কয়েক দশক পর রাজনৈতিক অস্থিরতায় চরম উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব ইউরোপের র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা