সারাদেশ

আ’লীগের পদধারী শিবচরে প্রধান শিক্ষক  বাচ্চু বেপারীকে ঘিরে বিতর্ক

শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং আঃ মজিদ বেপারীর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান (বাচ্চু বেপারী) এর রাজনৈতিক সম্পৃক্ততা, বিদ্যালয়ে উপস্থিতি ও দাপ্তরিক দায়িত্ব পালন নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর নাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক কমিটিতে পদধারী হিসেবে থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষক সমাজ, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, সরকারি চাকরিতে নিয়োজিত থাকা অবস্থায় তিনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশেও অংশ নিয়েছেন। শুধু রাজনৈতিক সম্পৃক্ততাই নয়, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, নির্ধারিত সময়ে পাঠদান এবং দাপ্তরিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় অভিভাবক ও সংশ্লিষ্টরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আতিকুর রহমান বাচ্চু বেপারী।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে আঃ মজিদ বেপারীর কান্দি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রধান শিক্ষক হিসেবে মোঃ আতিকুর রহমান (বাচ্চু বেপারী) দায়িত্ব পালন করে আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরবর্তী সময়ে ২০১৩ সালের ১ জুলাই বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়।

বিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তাঁর রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, বিদ্যালয়টি সরকারিকরণের পরও তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি আলোচনায় ছিল।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, চরজানাজা ইউনিয়ন আওয়ামী লীগের ২০১২ সালের কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয় ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি। ওই কমিটির ১১ নম্বর পদে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মোঃ আতিকুর রহমান বাচ্চু বেপারীর নাম রয়েছে বলে সংশ্লিষ্ট কমিটির নথিতে উল্লেখ করা হয়েছে।

এখানেই শেষ নয়। ২০১৯ সালের মে মাসে শিবচর উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আবদুল লতিফ মোল্লা ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া ২৪ সদস্যবিশিষ্ট চরজানাজা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটি অনুমোদন দেন। ওই কমিটির তালিকায় আতিকুর রহমান বাচ্চু বেপারীর নাম ৭ নম্বর পদে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ রয়েছে।

একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কীভাবে একই সময়ে রাজনৈতিক দলের সাংগঠনিক পদে থাকতে পারেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সরকারি চাকরিতে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে প্রচলিত বিধিনিষেধের আলোকে বিষয়টি যাচাই করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

২০১৯ সালের কমিটিতে তাঁর নাম থাকার বিষয়টি নিশ্চিত করে তৎকালীন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া বলেন, ২০১৯ সালের কমিটিতে চরজানাজা ইউনিয়নের ১৭৪ নম্বর আঃ মজিদ বেপারীর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান বাচ্চু বেপারীকে রাখা হয়েছিল। এই কমিটি আমরাই অনুমোদন দিয়েছিলাম।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেন, দলটি ক্ষমতায় থাকাকালে বাচ্চু বেপারী নিজের রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করতেন। তাঁদের ভাষ্য, কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে তাঁর আগ্রহ ছিল এবং স্বজনদের মাধ্যমেও সুপারিশ করানো হয়েছিল ,পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে উপস্থিত ছিলেন বাচ্চু।

সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫-এ বিধিনিষেধ রয়েছে। বিধি ২৫(১) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সদস্য হতে কিংবা অন্য কোনোভাবে ওই দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। একই সঙ্গে বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা কোনোভাবে সহায়তা করার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।

২০০২ সালের ২৯ ডিসেম্বর এসআরও নং ৩৬৮-আইন/২০০২-এর মাধ্যমে সংশ্লিষ্ট উপবিধিতে সংশোধন আনা হয়।

এ বিধানের আলোকে কোনো সরকারি শিক্ষকের নাম রাজনৈতিক দলের কার্যকরী কমিটিতে পদধারী হিসেবে অন্তর্ভুক্ত থাকার অভিযোগ উঠলে তা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, কমিটির নথি, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এবং চাকরিসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হোক।

রাজনৈতিক সম্পৃক্ততার বিতর্কের পাশাপাশি প্রধান শিক্ষক আতিকুর রহমান বাচ্চু বেপারীর বিদ্যালয়ে উপস্থিতি নিয়েও অভিযোগ তুলেছেন কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা।

তাঁদের অভিযোগ, তিনি অনেক সময় নির্ধারিত সময়ের পরে বিদ্যালয়ে আসেন এবং কখনো কখনো কর্মঘণ্টা শেষ হওয়ার আগেই বিদ্যালয় ত্যাগ করেন। ফলে প্রধান শিক্ষক হিসেবে নিয়মিত দায়িত্ব পালন ও শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম তদারকির বিষয়টি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর বাবা বলেন, “আতিকুর রহমান বাচ্চু স্যার অনেক দিন সকাল সাড়ে ১০টার পরে স্কুলে আসেন। আবার কখনো দুপুর ১২টার আগেই চলে যান। সব সময় তাঁকে স্কুলে পাওয়া যায় না।

বিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর মা আলেয়া বেগম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তিনি নিয়মিত স্কুলে আসতেন না। স্কুলে না এসেও বেতন নেওয়ার বিষয়টি নিয়ে তখন ভয়ে কেউ কথা বলতে সাহস পেত না।

বিদ্যালয়ের একজন শিক্ষকের অভিযোগ, প্রধান শিক্ষক কখনো সকাল ১০টার পরে বিদ্যালয়ে আসেন, আবার কখনো ১১টা বা ১২টার দিকে চলে যান। স্থানীয় বাসিন্দা হওয়ায় তাঁর অনিয়মের বিষয়ে সরাসরি কথা বলা অনেক সময় কঠিন হয়ে পড়ে বলেও দাবি করেন তিনি।

ফলে অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে শিক্ষা বিভাগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

প্রধান শিক্ষকের কর্মজীবন নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, ২০০৪ থেকে ২০২৬ সালের মধ্যে তিনি কয়েক বছর প্রবাসে অবস্থান করেছেন। একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার কথা থাকলেও দীর্ঘ সময় বিদেশে অবস্থানের অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

তাঁদের প্রশ্ন, ওই সময়ে তিনি কীভাবে বিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন? বিদেশে অবস্থানের সময় তাঁর ছুটি অনুমোদিত ছিল কি না, সংশ্লিষ্ট সময়ে বিদ্যালয়ে তাঁর উপস্থিতি ও বেতন-ভাতার হিসাব কী ছিল এবং কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত ছিল কি না এসব তথ্য প্রকাশ করা জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সময়ের ছুটির আবেদন, সরকারি অনুমোদন, বিদ্যালয়ের হাজিরা খাতা ও চাকরিসংক্রান্ত নথি যাচাইয়ের দাবি উঠেছে।

চরজানাজা ইউনিয়নের এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আতিকুর রহমান বাচ্চু বেপারী আওয়ামী লীগের আমলেও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিদ্যালয়ের দায়িত্বে অবহেলা করেছেন বলে অভিযোগ রয়েছে।

একজন সরকারি চাকরিজীবী কীভাবে রাজনৈতিক দলের পদে থাকেন, সেটি তদন্ত করা দরকার। সরকারি চাকরির বিধান সবার জন্য সমান হওয়া উচিত। চরজানাজা ইউনিয়ন বিএনপির একাধিক নেতার অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাবের কারণে অতীতে তাঁর বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি।

স্থানীয় বিএনপি নেতা আলমগীর মৃধা বলেন, আতিকুর রহমান বাচ্চু বেপারী আওয়ামী লীগের নেতা হয়ে কীভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, তা খতিয়ে দেখা দরকার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয় বিএনপি নেতা উজ্জ্বল মিয়া বলেন, অতীতে মানুষের ওপর জুলুম-নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ থাকা ব্যক্তিরা কীভাবে সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন, তা তদন্ত করা উচিত। আতিকুর রহমান বাচ্চু বেপারীর রাজনৈতিক পদে থাকার বিষয়টিও যাচাই করে প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান বাচ্চু বেপারী আওয়ামী লীগের সংশ্লিষ্ট কমিটিতে তাঁর নাম থাকার বিষয়টি অস্বীকার করেন। তাঁর দাবি, তিনি ওই কমিটিতে ছিলেন না, অন্য কেউ গোপনে তাঁর নাম ব্যবহার করে থাকতে পারে, যা তিনি জানতেন না।

তবে অতীতে আওয়ামী লীগের সঙ্গে চলাফেরা করার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আমি আগে থেকেই আওয়ামী লীগের সঙ্গে চলাফেরা করি। আওয়ামী লীগের সঙ্গে চলাফেরা করেনি, এমন মানুষ তখন ছিল না। সবাই তো আওয়ামী লীগের সঙ্গে ছিল। বিদ্যালয়টি সরকারিকরণের বিষয়ে নিজের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি সরকারি শিক্ষক হয়েছি। এই স্কুলটি সরকারি করার জন্য আমি চেষ্টা করেছি। আমার বিরুদ্ধে একটি মহল ভুল তথ্য দিয়েছে। রাজনৈতিক দলের পদে থাকার অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, আপনারা এ নিয়ে নিউজ করলে করেন, আমার কোনো সমস্যা নেই। কারণ আমি সব বিষয় ম্যানেজ করে চলি। সঅন্যদিকে বিদ্যালয়ে দেরিতে উপস্থিত হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “চর এলাকায় স্কুলে আসতে দেরি হতে পারে, এটা দোষের কিছু নয়।

তবে তাঁর কয়েক বছর প্রবাসে অবস্থানের অভিযোগ এবং ওই সময়ে চাকরিসংক্রান্ত অনুমোদন ও দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে শিবচর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়্যেদাতুন নেছা রুপা বলেন, সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। কোনো শিক্ষক রাজনৈতিক দলের পদে থেকে থাকলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফজলে এলাহী বলেন, কোনো শিক্ষক সরাসরি রাজনৈতিক পদে থাকতে পারবেন না। সরকারি চাকরি করে বা শিক্ষকতার পাশাপাশি রাজনৈতিক দলের পদে থাকা বিধিবহির্ভূত। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাজনৈতিক দলের একাধিক কমিটিতে পদধারী হিসেবে নাম থাকা, রাজনৈতিক সভা-সমাবেশে অংশগ্রহণ, বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি এবং দীর্ঘ সময় বিদেশে অবস্থানের অভিযোগ-সব মিলিয়ে বিষয়টি এখন স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগের সত্যতা যাচাইয়ে ২০১৩ ও ২০১৯ সালের আওয়ামী লীগের কমিটির মূল নথি, প্রধান শিক্ষকের চাকরির রেকর্ড, বিদ্যালয়ের হাজিরা খাতা, ছুটির অনুমোদন, বেতন-ভাতার হিসাব এবং বিদেশে অবস্থানের তথ্য পর্যালোচনা করতে হবে।

তাঁদের মতে, অভিযোগ সত্য হলে প্রচলিত সরকারি চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আর অভিযোগের কোনো ভিত্তি না থাকলে সেটিও তদন্তের মাধ্যমে পরিষ্কার করা প্রয়োজন। কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব নয়, বরং আইন, বিধি ও প্রমাণের ভিত্তিতেই বিষয়টির নিষ্পত্তি হওয়া উচিত।

এখন স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করবে এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জবাবদিহি ও শিক্ষার্থীদের স্বার্থ নিশ্চিত করবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

আ’লীগের পদধারী শিবচরে প্রধান শিক্ষক  বাচ্চু বেপারীকে ঘিরে বিতর্ক

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকা...

উলিপুরে বিশ্ব উরস শরীফের দাওয়াতি র‌্যালি-আলোচনা সভা

কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব উরস শরীফ (২০২৭) উপলক্ষে...

বিএনপি-আ’লীগ ‘ট্যাগের’ লড়াইয়ে অবহেলিত চা শ্রমিকের অধিকার

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা