সারাদেশ

ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা ওয়ার্ড বিএনপির কর্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এ আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন এনপি নেতারা। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে। গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে যাওয়ায় তারা।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা কর্যালয়ের পেছনের অংশের শিধ কেটে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। সকাল ৬টার দিকে কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকালে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে শহরের পেট্রোল পাম্প মোড়ে সড়কে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ।

ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার বলেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অফিসের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে গেছে তারা। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিএনপি নেতাদের অভিযোগ,আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে তাতে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয় । এর জের ধরে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানা ওসি মো. আনোয়ারুল ইসলাম।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

আ’লীগের পদধারী শিবচরে প্রধান শিক্ষক  বাচ্চু বেপারীকে ঘিরে বিতর্ক

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকা...

বিএনপি-আ’লীগ ‘ট্যাগের’ লড়াইয়ে অবহেলিত চা শ্রমিকের অধিকার

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বা...

অপূর্ব-সাদিয়ার ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ আসছে পর্দায়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা