সারাদেশ

শরীয়তপুরে ৭ লাখ টাকা-ভোটার তালিকাসহ জামায়াত কর্মী ধৃত

সান নিউজ ডেস্ক

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ এক জামায়াত কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বুধবার বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার মাস্টার গোলাম মোস্তফা বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাস্টার গোলাম মোস্তফা (৫০) স্থানীয় জামায়াত কর্মী বলে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া।

নড়িয়া থানার ওসি সমকালকে বলেন, নগদ অর্থসহ একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় ওই বাড়ি থেকে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ জব্দ করা হয়। উদ্ধার হওয়া আলামতগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মব্বুল হোসেনকে মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, ‘আমরা খবর পাই, স্থানীয় এক জামায়াত কর্মীর বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে প্রবেশ করেছে কিছু জামায়াত কর্মী। পরে আমরা অভিযান চালিয়ে নগদ সাত লাখ ২০ হাজার টাকা, কিছু খালি খাম, জামায়াত প্রার্থীর নির্বাচনী লিফলেট ও একটি ল্যাপটপ উদ্ধার করি। অভিযান শেষে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা