সারাদেশ

গজারিয়াতে সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ গ্রেপ্তার এক, দেশীয় অস্ত্র উদ্ধার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালিয়ে দেশীয় তৈরী শর্টগান এবং একজন গ্রেপ্তার। মঙ্গলবার রাত ১১ টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত গজারিয়ায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

এ অভিযানে গজারিয়া উপজেলার শীর্ষ নৌ-ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সোর্স জামাল হোসেন (৪৪) কে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও ওই একই এলাকায় আকতার ও রিয়াজের ডাকাতে বাড়িতে অভিযানে ১ টি দেশীয় শর্টগান, ৩ রাউন্ড এ্যামোনিশন, ৯ টি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাত দলে ব্যবহৃত ১ টি ট্রলার উদ্ধার করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আসছে।

উল্লেখ্য যে, রিয়াজ গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকার চিহ্নিত নয়ন-পিয়াস ডাকাত গ্রুপের একজন অন্যতম সহযোগী এবং তার বিরুদ্ধে গজারিয়া থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলাও রয়েছে বলে জানা যায়। এছাড়াও তার বাবা আকতার এর বিরুদ্ধে ২৭ টি বেশী ফৌজদারি মামলা রয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা