সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : বগুড়ায় বাস চাপায় অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরও এক যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন : ঢাকা-১৭ আসনের ভোট চলছে

রোববার (১৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বাঘোপাড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার দক্ষিণ বাঘোপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সিএনজিচালক বাপ্পি মিয়া (৩৫) ও আশোকোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে আরিফ রহমান (২৮)। এই দুর্ঘটনায় আহত আশোকোলা গ্রামের টুটু (৪০) বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন : ক্ষমতা হস্তান্তরের ঘোষণা শেহবাজের

বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন জানান, রংপুর থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা যাত্রী আরিফ নিহত হন। আহত অবস্থায় সিএনজিচালক ও আরেক যাত্রীকে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে সিএনজিচালক বাপ্পি মারা যান।

তিনি আরও জানান, অটোরিকশাকে চাপা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক তার জড়িয়ে ওই বাসে আগুনের সূত্রপাত হয়। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুনের সূত্রপাত হওয়ার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহত হয়নি। বাসচালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা