ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

শাহবাগে চিকিৎসকদের আন্দোলন শুরু

নিজস্ব প্রতিবেদক : ভাতার দাবিতে আবারও আন্দোলনে নেমেছে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তাদের দাবি, ৫ হাজার টাকা বর্ধিত ভাতা চিকিৎসকদের সাথে হাস্যরস ছাড়া কিছুই না, যা কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়।

আরও পড়ুন : ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি

সোমবার (১৭ জুলাই) বেলা ১১ টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা।

এ সময় ‘বেতন ভাতার উন্নয়ন, করতে হবে বাস্তবায়ন’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই’, ‘ক্ষুদা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’- স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা।

আরও পড়ুন : একদিনেই শনাক্ত ১৬২৩, মৃত্যু ৭

আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, ৭ দিনের মধ্যে আমরা প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই। আমরা কোন দয়া-দক্ষিণা চাই না। ৫০ হাজার টাকা ভাতা আমাদের অধিকার। আমরা ২৫ হাজার টাকা ভাতা কোনোভাবেই মেনে নেবো না।

আন্দোলনে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবের হোসেন বলেন, আমরা গতকাল শুনেছি, ২৫ হাজার টাকা ভাতা বাড়ানো হয়েছে। এটা একটা উড়ন্ত খবর। এর কোনো সত্যতা নেই। যদি সত্যও হয়, ২৫ হাজার টাকায় আমরা সন্তুষ্ট নই।

আরও পড়ুন : করোনায় মৃত্যু ১, শনাক্ত ৩৬

তিনি বলেন, আমরা এমন একটা ভাতা চাই, যেটা দিয়ে পরিবার নিয়ে সুন্দর করে জীবনযাপন করতে পারি। পাশাপাশি আমাদের চলমান কোর্সটি সুন্দরভাবে শেষ করতে চাই।

তিনি আরও বলেন, আজকের মতো শান্তিপূর্ণ অবস্থান করতে চেয়েছিলাম। কিন্তু গতকাল আমাদের ওপর পুলিশ যেভাবে হামলা করেছে, তা কোনোভাবেই কাম্য ছিল না।

আরও পড়ুন : যশোরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

এ অন্যায়ের বিচার আমরা চাই। আমাদের সাথে ইন্টার্ন চিকিৎসকরা একাত্মতা ঘোষণা করেছে। ইন্টার্ন চিকিৎসকদেরও আমরা পাশে পাবো।

ডা. জাবের হোসেন বলেন, রাজপথে আমরা দাবি আদায় করতে চাই না। টেবিলে আলোচনা করেই দাবি আদায় করতে চাই। কিন্তু আমাদের রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। ছয় মাস যাবৎ আমরা ঘুরছি। যেখানেই গিয়েছি শুধু আশ্বাস পেয়েছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা