সংগৃহীত ছবি
খেলা

মাঠেই অসুস্থ হয়ে পড়লেন তামিম

স্পোর্টস ডেস্ক: মাঠেই অসুস্থ হয়ে পড়লে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে তামিমকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বোলিং পরীক্ষায় দুবার কেন ব্যর্থ ছিলেন?

ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানালেন, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

এদিকে, তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। অন্যদিকে, ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এরই মধ্যে সাভারে গিয়েছেন তামিমের স্ত্রী, ভাই নাফিস ইকবাল ও চাচা আকরাম খান।

প্রসঙ্গত, ডিপিএলের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জানা গেছে, টসের সময়ই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে পরে হাসপাতালে নেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা