সংগৃহীত ছবি
খেলা

বোলিং পরীক্ষায় দুবার কেন ব্যর্থ ছিলেন? 

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের বিগত কয়েক মাসের অধ্যায়ে কাউন্টি ক্রিকেটের দল সারে বেশ ভালোভাবেই জড়িয়ে গিয়েছে। বোলিং নিষেধাজ্ঞার কবলে পড়ার পর সারে কোচ গ্যারেথ ব্যাটির অনুশীলন করেই সাকিব পেয়েছেন নিষেধাজ্ঞা থেকে মুক্তি।

আরও পড়ুন: সোমবার বিসিবির বোর্ড মিটিং

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে লাফবরো ইউনিভার্সিটির আইসিসি স্বীকৃত ল্যাবে প্রথম পরীক্ষায় হয়েছিলেন ব্যর্থ। গ্রিন সিগন্যাল আসেনি চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ল্যাব থেকেও। শেষ পর্যন্ত লাফবরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে চলতি মার্চ মাসে সাকিব ফিরে পেয়েছেন বোলিং অ্যাকশনের বৈধতা।

সাকিবের বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়া থেকে বৈধতা ফিরে পাওয়া– পুরো যাত্রায় সঙ্গী ছিলেন তার বন্ধু সিরাজুল্লাহ খাদেম। ক্রিকবাজকে জানালেন সাকিবের দুই বারের ব্যর্থতার কারণ। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে নিপু নামে পরিচিত খাদেমুল জানান প্রথম দুইবারে তাড়াহুড়ো করতে গিয়েই বিপাকে পড়েন সাকিব।

নিপু জানান তৃতীয় পরীক্ষার আগে প্রতিদিন অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা অনুশীলন করেছিলেন সাকিব। আর এবারে বোলিং বৈধতা ফিরে পেতে তার প্রস্তুতিও ছিল ব্যাপক।

প্রসঙ্গত, ২০০৬ সালে বাংলাদেশের হয়ে সাকিব, তামিম, মুশফিকদের সঙ্গেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন নিপু। সাকিবকে কাছ থেকে দেখেছেন দীর্ঘদিন। ঠিক কেন বন্ধু সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়লো, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা