সংগৃহিত ছবি
খেলা

সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক: যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের আর বোলিং করতে বাধা নেই। সাকিবকে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট।

গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। এরপর বার্মিংহামের অনতিদূরের এই লাফবোরোর ল্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। চেন্নাইয়ের পরের পরীক্ষায়ও সুসংবাদ পাননি তিনি, যেটা পেলেন এবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ফিরে গিয়ে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তার সর্বশেষ পরীক্ষাটি হয়েছে ৯ মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন বুধবার (১৯ মার্চ)। তার বোলিং অ্যাকশন এখন বৈধ। পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত। এক-দুটি ডেলিভারিতে সামান্য সমস্যা থাকলেও তা ধর্তব্যের মধ্যে আনেননি লাফবোরোর বিশেষজ্ঞরা।

সূত্র জানিয়েছে, এ পরীক্ষার উদ্দেশ্যে গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান সাকিব। লন্ডনের কেনিংটন ওভালের কাছের এক হোটেলে দুই সপ্তাহের মতো থেকে সারে দলের সঙ্গে অনুশীলন করেছেন কিয়া ওভালেই। অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে। প্র্যাকটিস উইকেট থেকে শুরু করে বিশেষজ্ঞ কোচ, জিমনেসিয়াম— সব লজিস্টিক সুবিধাই সাকিব সেখানে পেয়েছেন। অবশ্য সারেরও উদ্দেশ্য আছে তাতে। রাজনৈতিক কারণে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত সাকিবকে দলে পেতে চায় তারা।

সারের সহযোগিতায় বোলিং নিয়ে কাজ করার পাশাপাশি সাকিব সেখানে নিয়মিত ব্যাটিং অনুশীলনও করেছেন। রোজা রেখেই প্রতিদিন চার ঘণ্টা করে অনুশীলন করেছেন তিনি। প্রায় দুই সপ্তাহের এই অনুশীলনের পর তৃতীয়বার পরীক্ষা দিয়ে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেলেন সাকিব। ছাড়পত্র পেলেন যেকোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করার।

৫ আগস্ট সরকার পতনের পর থেকে সংবাদমাধ্যম থেকে দূরে থাকা সাকিব অবশ্য এ বিষয়েও কোনো প্রতিক্রিয়া দেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি নিরুত্তরই থেকেছেন। অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেলেও দেশের ক্রিকেটে ফেরার সুযোগ আবার তিনি কবে পাবেন, সেটি অবশ্য এখনো জানা নেই কারোই। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন বলে জানা গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা