সংগৃহীত ছবি
খেলা

সাকিব আর ফিরতে পারবে না

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন। এই সময়ে এসে একের পর এক ঝামেলায় জড়াচ্ছেন তিনি। প্রথমে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে জনরোষের মুখে পড়ে দেশে আসা বন্ধ হয়েছে তার। এরপর এখন বোলিংয়েও পেয়েছেন নিষেধাজ্ঞা। যার ফলে তার ক্যারিয়ার শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এমনটা মনে করছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজনও। তার মতে, সাকিব আর কখনও ক্রিকেটে ফিরতে পারবেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে খালেদ মাহমুদ সুজন জানান, ‘সে বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এক দিন তাকে অবসর নিতে হবে। চিটাগং কিংস তাকে পায়নি, বড় ক্ষতি হয়েছে তাদের। তাকে সরাসরি দলে টেনেছিল দলটা। তারা পরিস্থিতিটা বুঝলে অন্য কাউকে দলে ভেড়াত। তার মতো খেলোয়াড় দলে থাকা মানে অনেক বড় বিষয়। তবে সময় সবকিছু ঠিক করে দেয়।’

আরও পড়ুন : স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

সাকিব বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছিলেন গেল বছরের সেপ্টেম্বরে। এরপর থেকে জাতীয় দলে ব্রাত্য হয়ে আছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তাকে বিবেচনা করা হয়নি।

এমন পরিস্থিতিতে তার ক্রিকেটের ভবিষ্যৎ ফিকেই মনে হচ্ছে। সেটা সুজনেরও মনে হচ্ছে। তবে সাকিব শিগগিরই দেশে ফিরবেন বলে অভিমত তার। তিনি জানান, ‘আমি মনে করি না সে আর খেলতে পারবে। তবে সে দেশে ফিরবে কোনো এক দিন, এটা নিশ্চয়ই হবে। তবে আমার মনে হয় না সে আর খেলতে পারবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো অর্জন কর...

যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বর্তমানে সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মনে কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা