সংগৃহীত ছবি
খেলা

সুন্দর হাসি রইলো না ভারতের

স্পোর্টস ডেস্ক: পুণে টেস্টের প্রথম দিনেই গতকাল ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণি জালে সফরকারী নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেমেছিল ২৫৯ রানে। প্রায় ৩ বছর পর দলে ফিরেই ক্যারিয়ার সেরা স্পেল করেন ভারতীয় এই ডানহাতি স্পিনার। ৫৯ রান খরচায় তুলে নেন ৭ উইকেট।

আরও পড়ুন: লিড নিলো বাংলাদেশ

শুক্রবার (২৫ অক্টোবর) টেস্টের দিনের সকালের সেশনেই আউট হয়েছিলেন ভারতের ৬জন ব্যাটার। মধ্যাহ্নভোজের পরেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। মাত্র ১৫৬ রানে থামেন রোহিত শর্মারা। প্রথম ইনিংসে ১০৩ রানে পিছিয়ে তারা। ভারতের মাটিতে প্রথমবার এক ইনিংসে ৭ উইকেট তুলে নিলেন স্যান্টনার।

বেঙ্গালুরুতে হারের বদলা নিতে পুণেতে ধীর গতির ঘূর্ণি পিচ তৈরি করেছিল ভারত। টেস্টের প্রথম দিনে ভারতের মুখে হাসি ফোটায় ওয়াশিংটন সুন্দরের ফর্ম। তবে প্রথম দিনের শেষেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভার‍ত।

আরও পড়ুন: অলআউট বাংলাদেশ

২ তরুণ ব্যাটার ছাড়াও চূড়ান্ত ব্যর্থ অভিজ্ঞ বিরাট কোহলি। এদিন জঘন্য শট খেলে মাত্র ১ রানে আউট হয়ে যান তিনি। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সরফরাজ খান, ৯৯ রানের ইনিংস খেলা ঋষভ পান্ত- ঘূর্ণির সামনে টিকতে পারেননি কেউই। যথাক্রমে ১১ এবং ১৮ রানের ইনিংস খেলেন তারা। আগ্রাসী মেজাজে শট খেলতে গিয়েই উইকেট ছুড়ে দেন দুজনে। মাত্র ৪ রান করেন রবিচন্দ্রন অশ্বিন।

মধ্যাহ্নভোজের বিরতি শেষ হওয়ার পরে আগ্রাসী মেজাজে রান তোলার চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। তবে সেই প্রয়াসও বেশিক্ষণ টেকেনি। ৩৮ রান করে আউট হন জাদেজা। প্রথম ইনিংসে তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। ১৮ রান করে অপরাজিত থাকেন সুন্দর।

স্যান্টনারের ৭ উইকেটের পাশাপাশি এদিন ভারতের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন গ্লেন ফিলিপসও। তুলে নিয়েছেন জোড়া উইকেট।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা