সংগৃহীত ছবি
খেলা

স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডেকে উড়িয়ে দিয়ে সুপার সিক্সে উঠে গেছে বাংলাদেশ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (২২ জানুয়ারি) মালয়েশিয়ায় চলমান বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে ১৮ রানের জয়ে সুপার সিক্স নিশ্চিত করে টাইগ্রেসরা।

এদিন সকালে মালয়েশিয়ার বাঙ্গিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্কটল্যান্ড। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। অধিনায়ক সুমাইয়া আক্তার দলের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া ১৯ বলে ২১ রান করেন আফিয়া আশিমা ইরা।

স্কটিশদের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন নাঈমা শেখ এবং মাইসি মাসিয়ারা।

আরও পড়ুন : প্লে-অফের দৌড়ে ৬ দল

টার্গেট তাড়ায় জয়ের পথে ভালোভাবেই ছিল স্কটিশ মেয়েরা। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পরও দলকে এগিয়ে নিচ্ছিলেন পিপা স্প্রৌল এবং অধিনায়ক নিয়ামহ মুইর জুটি। দলীয় ৬৯ রানের মাথায় ৩২ বলে ২২ রান করে থামেন মুইর। হাবিবা পিংকির শিকার হয়েছেন তিনি। এরপর পিপা স্প্রৌলের বিদায়ে ছিটকে যায় স্কটল্যান্ড। আনিসা আক্তার সোবার বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৪৩ রান। আর কেউ সেভাবে লড়াই চালাতে পারেননি। শেষ পর্যন্ত ১০৩ রান তুলে থেমেছে স্কটিশ মেয়েরা। ১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন আনিসা আক্তার সোবা। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি এবং নিশিতা আক্তার নিশি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা