রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নগরীর গুপ্তপাড়ায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয় যমুনা টেলিভিশন অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক। এতে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, প্রচার সম্পাদক রেজওয়ান রনি, পাঠাগার সম্পাদক সাহানুর রহমান, কার্যকরী সদস্য কামরুল ইসলাম চুন্নু ও নজমুল ওহাব টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না