ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

করোনায় মৃত্যু ১, শনাক্ত ৩৬

নিজস্ব প্রতিবেদক: আজ দেশে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: একদিনেই শনাক্ত ১৬২৩, মৃত্যু ৭

দেশে করোনায় এখন পর্যন্ত ২৯ হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৩ হাজার ৪৮৫ জনে পৌঁছেছে।

শনিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে গত ২৪ ঘণ্টায় ৭২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্তের হার ৪ দশমিক ৯৯ ভাগ।

মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৯ ভাগ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ ভাগ।

আরও পড়ুন: যশোরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২০ লাখ ১০ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ ভাগ। সূত্র : ইউএনবি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা