সংগৃহীত ছবি
জাতীয়

ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : নৌকার বিজয় সুনিশ্চিত

সোমবার (১৭ জুলাই) সকালে নদীর তলদেশ থেকে ওয়াটার বাসটিকে উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। তবে আজকের অভিযানে জীবিত বা মৃত কেউ উদ্ধার হয়নি। এ অবস্থায় উদ্ধার অভিযান চলমান রেখেছেন ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র কর্মীরা।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বন্যা, নিহত বেড়ে ৩৯

সদরঘাট নৌ-থানার এসআই হাসান মারুফ জানান, উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে ডুবে যাওয়া ওয়াটার বাস টেনে কূলে নেওয়া হয়েছে। তবে রোববার রাতের পর আর কাউকে উদ্ধার করা যায়নি। উদ্ধার কাজ এখনো চলমান।

প্রসঙ্গত, গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীসহ এই ওয়াটার বাসটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতার কেটে তীরে পৌঁছাতে পারলেও অনেকেই নিখোঁজ হন। পরে উদ্ধারকারীরা ডুবে যাওয়া ওয়াটার বাসের তিন যাত্রীর মরদেহ উদ্ধার করে। এছাড়া জীবিত উদ্ধার হওয়া ৬ জনকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল: প্রসিকিউটর তামিম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধ...

গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রগতির সূচকে একটি বড় সা...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা