ছবি: সংগৃহীত
জাতীয়
ঢাকা-১৭ উপ-নির্বাচন

সকালে ভোটারদের উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনের উপ- নির্বাচনসহ স্থানীয় সরকারের ৭৮ টি নির্বাচনে আজ দিনের শুরুতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। তবে বেলা বাড়লে ভোটারের সংখ্যা বাড়বে বলে জানান কর্মীরা।

আরও পড়ুন : ঢাকা-১৭ আসনের ভোট চলছে

সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। ব্যালট পেপারে সিল দিয়ে এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

এ দিন সরেজমিনে বনানী মডেল স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল ৮ টায় ভোট শুরু হলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। সকালে ভোট দিতে আসা বেশিরভাগ ভোটারই বয়স্ক।

আরও পড়ুন : দেশে ফিরেছেন ৬৩৮৩২ হাজি

তবে কেন্দ্রের আশেপাশে প্রার্থীদের লোকজন ও এজেন্টদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আজ সকালে কেন্দ্রের সামনে লাঙল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমানের কর্মী সুফিয়া বেগম বলেন, আমরা সকাল সকাল এখানে চলে এসেছি। ভোটারের সংখ্যা কম হলেও আশা করছি ধীরে ধীরে বাড়তে থাকবে।

আরও পড়ুন : বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবে নিহত ৩

আরেক কর্মী হেলেনা বেগম জানান, সকালের সময় বিধায় ভোটারের সংখ্যা কিছুটা কম। বেলা বাড়লে ভোটারের সংখ্যা বাড়বে।

ভোট কেন্দ্রের ভেতরে এবং আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। ভোটাররা যাতে ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করছেন তারা।

এ উপ-নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি মনিটরিং করবে ইসি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ আসনের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো অতি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।

আরও পড়ুন : মোটরসাইকেল চাপায় পুলিশ সদস্য নিহত

ইসির তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত।

উপ-নির্বাচনে সাধারণ কেন্দ্রে ১৯ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাহারায় ২১ জনের পুলিশ ও আনসারের সমন্বয়ে ফোর্স নিয়োজিত রয়েছে। তারা ভোটের পরের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তবে অঙ্গীভূত আনসার ৫ দিনের জন্য নিয়োজিত থাকবে।

পাশাপাশি পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসারের ১৫ টি, র‌্যাবের ৬ টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য ২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

আরও পড়ুন : অক্টোবরে ঢাবির বিশেষ সমাবর্তন

ইসি জানিয়েছে, ঢাকা-১৭ উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ সংসদীয় আসনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন।

শনিবার (১৫ জুলাই) মধ্যরাত ১২ টা থেকে আগামী মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাত ১২ টা পর্যন্ত এসব এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আরও পড়ুন :মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

এছাড়া রোববার (১৬ জুলাই) মধ্যরাত ১২ টা থেকে সোমবার মধ্যরাত ১২ টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজিবাইক বন্ধ থাকবে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে, কোনো কোনো গাড়ি চলাচল করতে পারবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য হবে।

এছাড়া সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজ যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আরও পড়ুন : পাকিস্তানে বাস খাদে পড়ে ১২ প্রাণহানি

জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

নির্বাচনে প্রার্থীদের মধ্যে রয়েছেন- জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মো. রাশিদুল হাসান, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন, স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকের মো. আশরাফুল হোসেন আলম এবং ট্রাক প্রতীকের মো. তারেকুল ইসলাম ভূঞা, বাংলাদেশ কংগ্রেস এর ডাব প্রতীকের মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপি’র সোনালী আঁশ প্রতীকের শেখ হাবিবুর রহমান এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিকদার আনিসুর রহমান এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মৃত্যুবরণ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

আরও পড়ুন : দ. আফ্রিকায় আগুনে শত শত বাড়ি ধ্বংস

এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

অন্যদিকে স্থানীয় সরকারের ৭৮ টি নির্বাচনে- ৭ পৌরসভায় সাধারণ, ৩ টি পৌরসভায় উপ-নির্বাচন, ২ টি উপজেলায় উপ-নির্বাচন এবং ২৯ টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও ৩৭ টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

৭ পৌরসভার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা