সংগৃহীত
জাতীয়

ভোটে মানুষের আস্থা ফিরেছে

নিজস্ব প্রতিবেদক : গতকাল যে নির্বাচন হয়েছে সেখানে তীব্র গরমেও ৬০ থেকে ৮০ ভাগ ভোটার উপস্থিতি হয়েছে। মানুষের মধ্যে এখন ভোট দেওয়ার আস্থা ফিরে এসেছে। সেদিক বিবেচনায় আসন্ন উপজেলা নির্বাচনে রাজবাড়ীতে ভোটার উপস্থিতি ভালো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আরও পড়ুন : দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে এবার বড় দলের প্রভাব নেই। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে না, তবে তাদের সমর্থকরা অনেকেই অংশ নিয়েছে। কিন্তু তারা দলের সমর্থন পাচ্ছে না। আর আওয়ামী লীগও কাউকে প্রার্থী বা সমর্থন দিচ্ছে না। যদি স্থানীয়ভাবে কোনো মন্ত্রী, এমপি বা সরকারি পদস্থ বড় কোনো কর্মকর্তা তাদের আত্মীয়-স্বজনের প্রচার-প্রচারণায় ও পক্ষে অবস্থান নেন, সেক্ষেত্রেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল ও প্রচার-প্রচারণায় অংশগ্রহণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে প্রভাব বিস্তার করা যাবে না। সেক্ষেত্রে আচরণবিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন

ইসি আলমগীর বলেন, বেশিরভাগ ভোট কেন্দ্রই পাকা ভবন এবং ছায়াযুক্ত স্থানে। সেক্ষেত্রে ভোটার উপস্থিতিতে সমস্যা হবে না। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে। গতকাল যে ভোট হয়েছে তাতে ভোটার উপস্থিতি যেমন ভালো ছিল তেমন আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিল। দাবদাহে সামান্য কষ্ট হলেও এবার উৎসবমুখর পরিবেশে ভালো ভোট হবে।

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা