সারাদেশ

প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ ফেনী-২ এর প্রার্থীর

ফেনী দুই আসনে ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফেনীতে নির্বাচনী কাজে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তাদের একের পর এক পক্ষপাতমূলক আচরণ আমাদেরকে হতাশ করছে। একটি বড় দলের নেতাকর্মী ও প্রার্থীরা বারবার নির্বাচনী আচরণবিধি লংঘন করলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশাসনের কর্মকর্তারা বারবার আমাদেরকে নির্বাচনী আচরণ ভঙ্গের কথা বলে প্রশ্নের মুখোমুখি করছে। সোমবার সকালে মজিবুর রহমান মঞ্জু ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নিকট লিখিত অভিযোগ দিয়ে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।

এ সময় তিনি বলেন, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন গত ৩১ জানুয়ারি শনিবার বিকেলে ঈগল মার্কার একটি ডিজিটাল প্রচার গাড়ি (ক্যারাভান) আটকে দেন।

তাঁর ভাষায় এই প্রচারনায় নির্বাচনী আচরণবিধি লংঘন হয়েছে এবং তিনি প্রচারণায় অংশ নেয়া আমার নির্বাচনী কর্মী সাদ্দাম হোসেনকে আটক করেন। তাকে দীর্ঘক্ষণ আটক করে নানা রকম হেয়প্রতিপন্নমূলক আচরণ করেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। আমাদের পক্ষ থেকে তাঁকে দেশের বিভিন্ন স্থানে একই রকম ক্যারাভানের ভিডিও প্রমাণ উপস্থাপন করা সত্বেও তিনি সব ধরনের যুক্তি অগ্রাহ্য করেন। তিনি নির্বাচনী আচরণ বিধিমালা ৭(গ) এর অপব্যখ্যা প্রদান করেন এবং তাঁর আচরণে স্পষ্ট প্রতীয়মান হয় যে তিনি পক্ষপাতদোষে দুষ্ট। এমতাবস্থায় তাঁর এহেন আচরণ সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি ও অন্তরায় বলে দাবি করে এর প্রতিকার টেয়েছেন মন্জু।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, গত ২২ জানুয়ারী তারিখে প্রতীক বরাদ্ধ পরবর্তী নির্বাচনী প্রচারণা শুরুর পর বিভিন্ন স্থানে ধানের শীষে প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকগণ বিভিন্ন জায়গায় আমার ঈগল প্রতীকের প্রচার মাইক, গণসংযোগে অংশগ্রহণকারী লোকজনকে বাঁধা প্রদান, হুমকি, ভয়- ভীতি প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ জানুয়ারী বালিগাঁও ইউনিয়নে প্রচারণার সময় আমার প্রচার গাড়ি ভাঙচুর সহ প্রচারে অংশগ্রহণকারী লোকজনকে বাঁধা প্রদান করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার প্রচার গাড়িতে থাকা সমর্থকগণ প্রাণে রক্ষা পায়। কাজিরবাগ ইউনিয়নে আমার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়-ভীতি, হুমকি প্রদান করে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য এবং নির্বাচনের পূর্বে বাড়ী ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমার মহিলা কর্মী সমর্থকগণকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় আমার প্রতীকের নারী কর্মীরা ফেনী পৌরসভার পূর্ব বিজয়সিংহ আব্দুল ফরাজী বাড়ীতে গনসংযোগ করার সময় খুরশিদ আলম বাঁধা দিয়ে গালিগালাজ করে। এভাবে যদি অবস্থা চলতে থাকে তাহলে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে। আমাদের সম্ভাবনা দেখে কারো কারো ধৈর্যশ্রুতি হচ্ছে। যার কারণে আমাদের সাথে এ ধরনের আচরণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলন কালে মুজিবুর রহমান মঞ্জুর সাথে ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, এবি পার্টির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা