সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প এবং এর সঙ্গে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্যযুদ্ধ। তিনি কানাডার সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আর বাণিজ্য নিয়ে এই হুমকির মধ্যে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা।

আরও পড়ুন: গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৪ এবং ৭

রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজ আগাম নির্বাচনের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও শক্তিশালী ম্যান্ডেটের আশা করছেন।

মূলত মার্ক কার্নি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী-নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন।

যদি প্রত্যাশা অনুযায়ী অক্টোবরের বেশ কয়েক মাস আগেই কার্নি যদি সংসদ নির্বাচন আয়োজনের কথা ঘোষণা করেন, তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে।

প্রসঙ্গত, কানাডা হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মিত্র এবং ঐতিহাসিকভাবে ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার। তবে প্রতিবেশীর প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ্য শত্রুতাপূর্ণ নীতি কানাডিয়ান রাজনৈতিক দৃশ্যপট অনেকটাই উল্টে দিয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

বিশেষ চাহিদাসম্পন্নদের  জন্য মেট্রোরেলে হাফ ভাড়া

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা ক...

ডায়াবেটিসের গতিকে ধীর করার নতুন ঔষুধ অনুমোদন যুক্তরাজ্যে 

ডায়াবেটিস চিকিৎসায় একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে একটি ন...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা