সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

প্রায় সাড়ে পাঁচ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটিতে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করেছে।

শনিবার (২২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অভিবাসননীতির কড়াকড়ি আরোপে ট্রাম্পের এটি সর্বশেষ পদক্ষেপ।

আরও পড়ুন: তিনদিনে প্রাণ গেল ৬০০ ফিলিস্তিনির

শুক্রবার (২১ মার্চ) মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত দুই বছরের ‘প্যারোল’ (সাময়িক প্রবেশাধিকার) প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। স্থানীয় স্পনসর থাকা সাপেক্ষে ওই কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতেন।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই অভিবাসননীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেন। এরইমধ্যে দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যায় নির্বাসনে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন তিনি।

ট্রাম্পের দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করেছে। এ জন্য তিনি ২০ জানুয়ারির এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন।

গত ৬ মার্চ ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় দুই লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র প্যারোল মর্যাদা বাতিল করা হবে কিনা, সে বিষয়েও তিনি শিগগির সিদ্ধান্ত নেবেন। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যেই প্রত্যাহার করার পরিকল্পনা করছে।

আরও পড়ুন: বিদ্যুৎবিচ্ছিন্ন বন্ধ হিথ্রো বিমানবন্দর

বাইডেন ২০২২ সালে ভেনেজুয়েলাবাসীদের জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন এবং ২০২৩ সালে সেটি কিউবা, হাইতি ও নিকারাগুয়ায় সম্প্রসারিত হয়।

গত সোমবার ফেডারেল রেজিস্ট্রারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

৮ দফা দাবিতে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা