ছবি: সংগৃহীত
জাতীয়

তৃতীয় ধাপে ভোট পড়েছে প্রায় ৩৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়েছে। ভোট পড়ার প্রকৃত তথ্য জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: বিপিসিসিআই’র নতুন সভাপতি হুমায়ুন রশীদ

বুধবার (২৯ মে) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ১১৫২ জন প্রার্থী ছিলেন। ইভিএমে ১৬ উপজেলায় এবং বাকিগুলো ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। অবাধ, নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অনেক তৎপর ছিল।

খুবই সীমিত পরিসরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোট কারচুপির চেষ্টায় ৩০ জনকে আটক করা হয়েছে। ২ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। একজন প্রিজাইডিং অফিসার অসুস্থ হয়ে মারা গেছেন।

আরও পড়ুন: বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করছি

তিনি বলেন, রাঙ্গামাটির নানিয়ারচর এলাকায় ইউপিডিএফের প্রভাব রয়েছে। তারা কিছু ব্যালট ছিনতাই করেছে। তবে সে কারণে ভোট বন্ধ হয়নি। ছিনতাই করা ব্যালট বাতিল করা হয়েছে।

নানিয়ারচরের জাহানতলী এলাকায় ৫০/৬০ জন ইউপিডিএফ সদস্য গন্ডগোল করার চেষ্টা করেছিল। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

এছাড়া চট্টগ্রামের পটিয়ার একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। একজন সহকারী প্রিজাইডিং অফিসার ও একজন এজেন্টকে অবৈধভাবে ব্যালটে সিল মারার অপরাধে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: চলছে তৃতীয় ধাপের ভোট গণনা

এ নির্বাচনেও অধিকাংশ উপজেলার ভোটকেন্দ্রে ছিল ভোটার খরা। তৃতীয় ধাপে রাজশাহী, ফরিদপুর, কুমিল্লা, ফেনী, রংপুর, নীলফামারী, কুষ্টিয়া, পাবনা, নোয়াখালী, বগুড়া, সুনামগঞ্জ, জামালপুরসহ অধিকাংশ জেলার ভোটকেন্দ্রে সারাদিন ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

এবার ১০৯ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার (২৭ মে) ১৯টি এবং মঙ্গলবার (২৮ মে) ৩টি উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। ফলে আজ ৮৭টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে।

স্থগিত হওয়া উপজেলা- বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, ডুমুরিয়া ও পাইকগাছা; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ; পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া, বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা, নেত্রকোণা জেলার খালিয়াজুরী; চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা।

এ ধাপে ১১৫২ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠা...

এবার হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির শ...

আগামী পাঁচদিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদ...

সম্পর্কটা ভালোবাসা নাকি শুধু অভ্যাসের, যেভাবে বুঝবেন

সম্পর্কের শুরুতে সঙ্গীর ছোট্ট একটি বার্তা, প্রশংসা কিংবা খোঁজ নেওয়াও আনন্দ দে...

আসছে মৌ খানের নতুন ওয়েব ফিল্ম 

চিত্রনায়িকা মৌ খান এবার হাজির হচ্ছেন নতুন ওয়েব ফিল্ম নিয়ে। থ্রিলার ও অ্যাকশন...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ যৌন ব্যবসা চক্রের ২৬ জন আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত একটি কথিত য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা