ছবি: সংগৃহীত
বাণিজ্য

বিপিসিসিআই’র নতুন সভাপতি হুমায়ুন রশীদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিপিসিসিআই) ২০২৪-২৬ মেয়াদে হুমায়ুন রশীদকে সভাপতি নির্বাচিত করেছে।

আরও পড়ুন: গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহে কাজ করছে ফুডপ্যান্ডা

সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত বিপিসিসিআই’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হুমায়ুন রশীদকে নতুন সভাপতি হিসেবে নির্বাচন করা হয়।

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে ব্যবসা ও বাণিজ্যের প্রসারে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় বিপিসিসিআই। এ ২ দেশের মধ্যে ব্যবসার পরিসর ও সুযোগ সম্প্রসারণ এবং শক্তিশালী করতে বাণিজ্য মেলা, ব্যবসায়িক প্রতিনিধিদলের সফর ও নেটওয়ার্কিং অনুষ্ঠান আয়োজনে সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসছে বিপিসিসিআই।

অন্যদিকে দেশের ব্যবসায়িক খাতে অত্যন্ত সুনাম ও সম্মানের সাথে কাজ করে আসছেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ। এখন তিনি বিপিসিসিআই’র নতুন সভাপতি হিসেবে সংগঠনটিকে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: তদন্তাধীন মামলায় বিবৃতি বন্ধে নোটিশ

বিপিসিসিআই’র পূর্ববর্তী পরিচালনা পর্ষদের অধীনে অর্জিত সাফল্যের ভিত্তিতে হুমায়ুন রশীদ আসিয়ান দেশগুলোর মধ্যে বাংলাদেশের ভাবমূর্তি শক্তিশালী করতে এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে ভূমিকা রাখবেন।

নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে হুমায়ুন রশীদ বলেন, আমি বিপিসিসিআই’র সভাপতি হিসেবে নির্বাচিত হতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে আমি সংশ্লিষ্ট সবার সাথে একসাথে কাজ করার ব্যাপারে আশাবাদী।

সবার সম্মিলিত প্রচেষ্টা ও নিবেদনের মাধ্যমে উদ্ভাবন নিয়ে আসা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের যৌথ লক্ষ্যের ভিত্তিতে এগিয়ে যাবো।

আরও পড়ুন: পানির দাম বাড়াল ওয়াসা

উল্লেখ্য, আসিয়ান দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে গুরুত্বারোপ করে কাজ করছে বিপিসিসিআই। এমন গুরুত্বপূর্ণ সময়ে সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়ুন রশীদ।

হুমায়ুন রশীদের নেতৃত্বে বিপিসিসিআই আসিয়ান দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কের পরিসর বৃদ্ধিতে এবং বাংলাদেশের ব্যবসা ও বাণিজ্য স্বার্থ তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা একইসাথে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করবে ও নতুন সম্পর্কের সুযোগ তৈরি করবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা