ফাইল ছবি
শিক্ষা
বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ প্রদান

অক্টোবরে ঢাবির বিশেষ সমাবর্তন

নিজস্ব প্রতিনিধি: আগামী অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে।

আরও পড়ুন: শিক্ষার মানোন্নয়ন দ্রুতই দৃশ্যমান হবে

রোববার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সভাপতিত্ব করবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন-বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। এসব বিষয়ে নতুন প্রজন্মের সামনে বক্তব্য উপস্থাপনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদ্বিতীয়। তাই জাতির পিতাকে ডিগ্রি প্রদানের বিশেষ সমাবর্তনে তাঁকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণের সুপারিশ করার জন্য উপাচার্য, ডিনস কমিটি এবং একাডেমিক কাউন্সিলের সদস্যদের সিন্ডিকেট সভায় ধন্যবাদ জানানো হয়।

আরও পড়ুন: সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা

প্রসঙ্গত, ২০১৯ সা‌লের ২০‌শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্মশতবর্ষ জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির যৌথ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বঙ্গবন্ধু‌কে মরণোত্তর সম্মানসূচক পিএইচ‌ডি প্রদানের এ প্রস্তাব ক‌রে‌ন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা