ছবি-সংগৃহীত
শিক্ষা

রোববার বৃত্তির চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রোববার (১৬ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘অধ্যক্ষ সম্মিলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান’ আয়োজিত হবে। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নেবেন দেশের ২২৫৭টি কলেজের অধ্যক্ষ।

আরও পড়ুন : রোববার থেকে মাধ্যমিক বিদ্যালয়ে তালা

শনিবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।‌

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৩’ সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ আয়োজনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

আরও পড়ুন : শিক্ষার মানোন্নয়ন দ্রুতই দৃশ্যমান হবে

সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২২৫৭টি কলেজের অধ্যক্ষবৃন্দ এ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা-সম্পন্ন ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর হাত থেকে বৃত্তি গ্রহণ করবেন।

এছাড়াও অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ১০টি শিক্ষা সংক্রান্ত উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারাদেশের অধ্যক্ষবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

ফরিদগঞ্জ হাসপাতালের চিত্র বদলে গেল স্বাস্থ্যমন্ত্রীর আগমনের খবরে

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ চাঁদপুর সফরের খবর ছড়িয়ে পড়ার পর কয়েক ঘণ্টার মধ্যে ফরিদ...

অস্ত্রোপচারের সময়ও রফির গান গাইলেন সোনু নিগম

অস্ত্রোপচারের সময়ও গান থেকে দূরে থাকলেন না ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নি...

কক্সবাজারে নথি যাচাইয়ে ৬ হাজার টাকা ঘুস, আইনজীবীকে হেনস্তার অভিযোগ

দুটি নামজারি নথি যাচাই ও প্রস্তাব দাখিলের জন্য ৬ হাজার টাকা ঘুস নেওয়ার পরও নথ...

বরগুনায় ছুটির দিনে সাবরেজিস্ট্রার কার্যালয়ে কাজের অভিযোগ

সরকারি ছুটির দিনে বরগুনা জেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে বালাম ও রেজিস্ট্রার খা...

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে উপকূলীয় অঞ্চল: তথ্যমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং দেশের উপকূলীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা