ছবি-সংগৃহীত
শিক্ষা

শিক্ষার মানোন্নয়ন দ্রুতই দৃশ্যমান হবে

জেলা প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০১৮ সালে নির্বাচনে ইশতেহার ছিল, আমরা শিক্ষার মানোন্নয়ন করবো। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। কোনো কিছুই এক দিনে হয় না। তাই একটু সময় লাগছে। খুব দ্রুত শিক্ষার মানোন্নয়ন দৃশ্যমান হবে।

আরও পড়ুন : ২৩ জুলাই এমবিবিএস ক্লাস শুরু

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আগামী ২-৩ বছরের মধ্যে দৃশ্যমান হবে। নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের শেখা, দৃষ্টিভঙ্গিতে ও দক্ষতায় যে বিরাট পরিবর্তন আসছে তা এখনই দৃশ্যমান। তবে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন এসেছে সেটি হয়তো পরবর্তী চার বছরের মধ্যে দৃশ্যমান হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দীপু মনি বলেন, আমাদের নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা আছে বলে আমরা মনে করি না। এখানে ভিন্ন কিছু ভাবার অবকাশ নেই।

আরও পড়ুন : ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, খুশিতে আনন্দ শোভাযাত্রা

মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন সিটি নির্বাচনসহ গত নির্বাচনগুলো সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ হয়েছে। যা বিশ্বে প্রমাণিত। কাজেই এখানে ভিন্ন কিছু চিন্তা করার কোনো অবকাশ নেই। যথা সময়ে, যথা নিয়মে, আইন কানুন মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যাশা সেখানে সব রাজনৈতিক দল অংশ নেবে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা