ছবি : সংগৃহিত
শিক্ষা

৪৮ শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রীর উপহার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় জনশুমারি ও গৃহ গণনা প্রকল্প-২০২১’ এর ব্যবহৃত ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৪ নির্দেশনা

বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পাচঁটি বিদ্যালয়ের মোট ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।

গুইমারা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা ও উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ ট্যাবগুলো তুলে দেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে পূর্ণ নম্বরে এসএসসি

এসময় অতিথিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ নির্মাণে চারটি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রসর হলে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কোনোকিছু অবশিষ্ট থাকবে না।

এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে বেজায় খুশি শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকগণ।

আরও পড়ুন: পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা হবে

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান, মডেল উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক বাবলু হোসেন ।

তিনি জানান, মাধ্যমিক পর্যায়ের ৯ম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় রোল নম্বরধারীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল আগস্টে

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী চৌধুরী, মডেল উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক বাবলু হোসেন, মাদ্রাসার সুপার জয়নুল আবেদীন প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা