সারাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়া বিজিবির প্রেস ব্রিফিং

দক্ষিণ পশ্চিমের ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন 

কুষ্টিয়া প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি জেলায় ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (জঅঞ) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (ছজঋ) সর্বদা প্রস্তুত রয়েছে, যারা মুহূর্তের মধ্যেই যে কোন ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।

তিনি আরও বলেন, যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার নির্বাচনী এলাকায় গত ২৯ জানুয়ারি হতে দায়িত্ব পালন করছে। এ দুই জেলায় মোট ১১টি উপজেলা রয়েছে, যেখানে ৬টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকার ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনসহ মোট ১৫.৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

আরও উল্লেখ্য যে, শুধুমাত্র দৌলতপুর উপজেলায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ৩ প্লাটুন বিজিবি সীমান্ত রক্ষায় নিয়োজিত সদস্য ব্যতিরেকে অতিরিক্ত হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

কুষ্টিয়া ব্যাটালিয়ন কুষ্টিয়া এবং রাজবাড়ী জেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। বিশেষ করে দৌলতপুর উপজেলায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য তালিকাভূক্ত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকায় দুস্কৃতিকারীগণ যাতে কোন প্রকার বিশৃঙ্খলা, অরাজকতা পরিস্থিতি সৃষ্টি এবং জনসাধারণের মাঝে ভয়ভীতি প্রদর্শন করতে না পারে, সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে ডমিনেশন টহল পরিচালনাসহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। যার প্রেক্ষিতে জনসাধারনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট স্থাপন করে বিজিবির বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড, ড্রোন, বডিঅন ক্যামেরা এবং এপিসি গাড়ি ব্যবহার করে বিশেষ টহল জোরদার করা হয়েছে, যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায়।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা